ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ষড়যন্ত্রকারীদের হাতে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে: রিজভী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

দেশকে অস্থিতিশীল করতে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে নতুন ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। একজন বরেণ্য ব্যক্তি, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, সেই ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে বিমানবন্দরে অসম্মান করা হয়েছে। বিদেশের মানুষ যাঁকে সম্মান করেন, তাঁকে এভাবে অসম্মান করার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে তিনি অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশে ও বিদেশে বসে যারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কাছে দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অর্থ ব্যবহার করে চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অসহায় মানুষকে ভাতা কার্ড দেওয়া হচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় জ্বালানি সংকটসহ নানা সমস্যা দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। খুব শিগগিরই এ সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিজভী একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এ ছাড়া ১০টি সেলাই মেশিন ও ৪ জন অসহায় মানুষের মধ্যে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন ও মোস্তফা কবিরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গাজীরটেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের বাগানবাড়িতে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা রিজভীকে ফুল দিয়ে বরণ করে নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

ষড়যন্ত্রকারীদের হাতে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে: রিজভী

আপডেট টাইম : ৪৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :