শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন ও টিকাদান অনুষ্ঠিত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির সুরক্ষায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন, ভ্যাকসিনেশন (টিকাদান) এবং বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটখোলা বাজার প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের ২য় দিনের কর্মসূচির অংশ হিসেবে এই সেবা প্রদান করা হয়।ক্যাম্পেইনে উপস্থিত থেকে খামারিদের গবাদিপশুর স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মেদ, ভুরুলিয়া ইউনিয়নের ভ্যাকসিনেটর মনিরুল ইসলাম এবং কৃত্রিম প্রজননকর্মী নূরউদ্দিন ও রায়হান।এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিপুল সংখ্যক খামারি অংশগ্রহণ করেন এবং তাদের গবাদিপশু ও হাঁস-মুরগির প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করেন।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির সুরক্ষায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন, ভ্যাকসিনেশন (টিকাদান) এবং বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটখোলা বাজার প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের ২য় দিনের কর্মসূচির অংশ হিসেবে এই সেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত থেকে খামারিদের গবাদিপশুর স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মেদ, ভুরুলিয়া ইউনিয়নের ভ্যাকসিনেটর মনিরুল ইসলাম এবং কৃত্রিম প্রজননকর্মী নূরউদ্দিন ও রায়হান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিপুল সংখ্যক খামারি অংশগ্রহণ করেন এবং তাদের গবাদিপশু ও হাঁস-মুরগির প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করেন।