ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর মুসলিম মিশন কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসউদ্দিন মোল্লা মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে ফরিদপুর কোর্ট কম্পাউন্ড থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজ ২০২৭ সালে গৌরবের ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন সারাদিনব্যাপী জমকালো পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব আয়োজন করা হবে।

তিনি জানান, উৎসব উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইন নিবন্ধনও চালু করা হবে। অনলাইনে নিবন্ধনের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত শিক্ষার্থী ও তাঁদের স্বামী-স্ত্রীর জন্য ১ হাজার ৫০০ টাকা, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫০০ টাকা এবং ২০২১ সাল থেকে বর্তমান শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২০০ টাকা। নিবন্ধনকারীদের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে। উৎসব উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে দেশবরেণ্য শিক্ষাবিদ, সমাজচিন্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে কলেজ প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আয়োজকরা। ফরিদপুর মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা মৌলভী মশিহুর রহমান, কলেজ প্রতিষ্ঠাতা বর্তমান এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এবং কলেজ এমপিওভুক্তিতে সহযোগিতাকারী সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের কথা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল ইসলাম, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং অধ্যাপক এম এ সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ আবু জাফর শেখ, রসায়ন বিভাগের অধ্যাপক জাফর ইকবাল দুলাল, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নিশান আহমেদ, মোকাররম হোসেন, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক শাহীন ইসলাম, আইসিটি বিভাগের অধ্যাপক খালেকুজ্জামান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মো. ইয়াসিন আলী সাবেক শিক্ষার্থী দিদারুল ইসলাম, আবু জাফর, জীবল আমিন, এস এইচ এম মাহমুদ সুজন সহ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আয়োজকরা পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব সফল করতে গণমাধ্যমকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

error: Content is protected !!

ফরিদপুর মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :