ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি তাজমিনুর রহমান তুহিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাবেক সহসভাপতি খান আসাদুজ্জামান টুনু, সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলালসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং এলাকার জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সামাজিক সচেতনতায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অসংগতি তুলে ধরা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন-সম্ভাবনাকে সামনে নিয়ে আসাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সব সদস্যকে পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে কাজ করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ঐক্য বজায় থাকলে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

error: Content is protected !!

আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :