ফরিদপুরে ডা. শেখ ইউনুস আলীর প্রামাণ্যচিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধিদেশবরেণ্য চিকিৎসক, সমাজসেবক ও রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সাবেক সভাপতি এমিরেটস প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আলোকপাত’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. বেগম রওগন আরা।অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম ও বিশিষ্ট নৃত্যশিল্পী দীপা খন্দকারসহ অতিথিরা। শুভেচ্ছা বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের প্রেসিডেন্ট দীপংকর রায়।সন্ধ্যা ৭টায় প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। এতে প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর বর্ণাঢ্য কর্মজীবন, সমাজসেবা ও মানবিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ ও প্রযোজনা করেছেন ডেবিট তমাল।প্রদর্শনী শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার বিশিষ্ট নৃত্যশিল্পী দীপা খন্দকারের দল নৃত্য পরিবেশন করে। আমন্ত্রিত সংগঠন ঢাকার ‘দিবা সাংস্কৃতিক সংগঠন’-এর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া ফরিদপুরের স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টিভ তূর্য। সার্বিক সহযোগিতায় ছিল ফরিদপুরের ডেবিট স্টুডিও। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি
দেশবরেণ্য চিকিৎসক, সমাজসেবক ও রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সাবেক সভাপতি এমিরেটস প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আলোকপাত’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. বেগম রওগন আরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম ও বিশিষ্ট নৃত্যশিল্পী দীপা খন্দকারসহ অতিথিরা। শুভেচ্ছা বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের প্রেসিডেন্ট দীপংকর রায়।
সন্ধ্যা ৭টায় প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। এতে প্রফেসর ডা. শেখ ইউনুস আলীর বর্ণাঢ্য কর্মজীবন, সমাজসেবা ও মানবিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ ও প্রযোজনা করেছেন ডেবিট তমাল।
প্রদর্শনী শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার বিশিষ্ট নৃত্যশিল্পী দীপা খন্দকারের দল নৃত্য পরিবেশন করে। আমন্ত্রিত সংগঠন ঢাকার ‘দিবা সাংস্কৃতিক সংগঠন’-এর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া ফরিদপুরের স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টিভ তূর্য। সার্বিক সহযোগিতায় ছিল ফরিদপুরের ডেবিট স্টুডিও। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।