ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শেষ মুহূর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমার বেচাকেনা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আগামীকাল। আর তাকে কেন্দ্র করে ফরিদপুর শহরে বিভিন্ন প্রান্তে বেচাকেনা হচ্ছে প্রতিমা। আর তাই শেষ মুহূর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমা বেচাকেনা।
এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে শহরের নিউ মার্কেটে ২ নম্বর গেট, ব্যাংক এশিয়া সামনে কাপড় পট্টি মোড়, গোয়ালচামট  বাগান বাড়ির সামনে বিক্রি হচ্ছে প্রতিমা। আজ সকালে খোঁজ নিয়ে  জানা গেছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে  এছাড়া সর্বোচ্চ ৯০০০ টাকার ভিতর প্রতিমা বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান শেষ মুহূর্তে এসব প্রতিমা বিক্রি করছেন তারা।
তবে শেষ দিন সকালবেলাতে ও ‌ বেশ কিছু প্রতিমা বিক্রি হয়েছে ‌। তাছাড়া বেশকিছু প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে প্রতিমা সরবরাহ করছেন তারা। এদিকে প্রতিমা কিনতে আসা ক্রেতারা জানান এ বছর তুলনামূলকভাবে প্রতিমার দাম বেশি গত বছর যে প্রতিমা তারা ১০০ টাকা কিনেছিলেন এখন তা বিক্রি হচ্ছে ২০০ টাকা করে। তবে ব্যবসায়ীরা বলেন দ্রব্যমূল্য বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে বলা চলে সব জিনিসের দাম  বেড়ে গেছে।
 আর তাই বাধ্য হয়েই তাদের বেশি দাম নিতে হচ্ছে।
এদিকে সরস্বতী পূজার আনুষঙ্গিক হিসেবে পলাশ ফুলের বিক্রি বেড়েছে। বর্তমানে এক ভাগা পলাশ ফুল বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। তবে আজ সন্ধ্যার মধ্যেই প্রতিমার দাম কমবে  বলে আশা প্রকাশ করছেন ক্রেতারা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

error: Content is protected !!

শেষ মুহূর্তে জমে উঠেছে সরস্বতী প্রতিমার বেচাকেনা

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :