ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শুভর মরদেহ গড়াই নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা

কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রম‌ণে গিয়ে নিখোঁজ হওয়া শুভ (১৮) নামের যুবকের মরদেহ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই যুবক নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর কুষ্টিয়ার কুমারখালীর মাস-উদ-রুমী সেতু সংলগ্ন এলাকায় মরদেহটি নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা।
নিহত শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে ও শহরতলীর উপজেলা মোড় এলাকার একটি লেদ কারখানার শ্রমিক ছিলেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, নিখোঁজ শুভকে উদ্ধারে গত দুদিন ধরে কাজ করে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, গড়াই নদের কুমারখালীর মাস-উদ-রুমী সেতু সংলগ্ন এলাকায় নিখোঁজ ওই যুবকের মরদেহটি নদে ভেসে উঠলে সেখান থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, শুক্রবার (৪ আগস্ট) সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদে তাদের ছয়জন বন্ধু নদে পড়ে যায়। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠতে পারেননি।

পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে শনিবার সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই উদ্ধার অভিযানে অংশ নেয়।

নদীতে ওই যুবকের নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

শুভর মরদেহ গড়াই নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা

আপডেট টাইম : ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :