আপডেট টাইম :
০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
৪০৫
বার পঠিত
শুদ্ধাচার পুরস্কার পেলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার
কুষ্টিয়ায় ৬ উপজেলা মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ। ২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে তাকে এ সম্মাননা দেওয়া হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২৩-২৪ সালের শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তির বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় দৌলতপুর উপজেলা আরো উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে। আরও পড়ুনঃ সুবিদপুর ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, ১৬ নেতার পদত্যাগ এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও দৌলতপুরের সচেতন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কুষ্টিয়ায় ৬ উপজেলা মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ। ২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে তাকে এ সম্মাননা দেওয়া হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২৩-২৪ সালের শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তির বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ বলেন, সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় দৌলতপুর উপজেলা আরো উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।
এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও দৌলতপুরের সচেতন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।