ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিক্ষকের ওপর হামলা, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর কারাগারে

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়া লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা মামলায় কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশাসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুন) দুপুরের দিকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হচ্ছেন কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘড়িয়া এলাকার আফজাল হোসেনের ছেলে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর সোহেল রানা আশা (৪৫), একই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে ফারুক (৪৫) ও পলান মন্ডলের ছেলে আনছের আলী (৩৫)।

এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন লাভ করেছিলেন কাউন্সিলর সোহেল রানা আশাসহ মামলার চার আসামি। জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামি আগে থেকেই জামিনে রয়েছেন বলে জানা গেছে।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরতলির লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের আঙ্গিনা দখল করে ঠিকাদারি কাজের মালামাল রেখে বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে আসছিলেন কাউন্সিলর আশা। বিদ্যালয়ের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহারও করছিলেন তিনি।

আরও পড়ুনঃ ভেড়ামারায় সাংবাদিক ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন

চলতি বছরের গত ৩১ মার্চ লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করলে কাউন্সিলর আশাসহ আসামিরা তার ওপর হামলা চালিয়ে আহত করেন। পরদিন ১ এপ্রিল প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে কাউন্সিলর আশাসহ চারজনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১।

মামলার বাদী প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।আইন তার নিজস্ব গতিতে চলবে। আমার ওপর হামলাকারী আসামিদের সঠিক বিচারের দাবি জানাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

শিক্ষকের ওপর হামলা, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর কারাগারে

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :