দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
শালিখায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শালিখা প্রতিনিধিঃমাগুরা শালিখা উপজেলায় যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ৫২এর ভাষা শহীদদের স্মরণে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালন করা হয়েছে।মহান শহীদ দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ,বিএনপি,ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সামাজিক সংগঠন,ব্যাবসা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ এর ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মহান দিবসে উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা শহিদ মিনারে ফুল দিয়ে ৫২এর মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২১শে ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাষ্টার। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আরও পড়ুনঃ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শালিখা প্রতিনিধিঃমাগুরা শালিখা উপজেলায় যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ৫২এর ভাষা শহীদদের স্মরণে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালন করা হয়েছে।মহান শহীদ দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ,বিএনপি,ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সামাজিক সংগঠন,ব্যাবসা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ এর ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মহান দিবসে উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা শহিদ মিনারে ফুল দিয়ে ৫২এর মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২১শে ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাষ্টার।
এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।