ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লুটপাটে আ.লীগ সময় নিয়েছিল, কিন্তু বিএনপি সময় নিচ্ছে না —শিবির সভাপতি সাদ্দাম

জসীমউদ্দিন ইতি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাটের ক্ষেত্রে অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সময় নিয়েছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো সময় নিচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ডের করুণ পরিণতি হবে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ যদি ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিতে শুরু করে এবং প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়, তাহলে দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে এবং তারল্য সংকট দেখা দেবে। এর ফলে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচার চালালেও এখন তারা সেটি মানছে না।

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক ত্যাগের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের প্রতি প্রত্যাশা ছিল তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করবে—হোক তা নির্বাচনের মাধ্যমে কিংবা অন্য কোনো প্রক্রিয়ায়। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বসম্মতিতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের পরিবর্তে বিএনপি সেগুলো নিজেদের সুবিধামতো পরিবর্তন করছে এবং নতুন আইন প্রণয়ন করছে।

৩১ দফা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, নির্বাচনের আগে দেওয়া ৩১ দফার প্রথম দফাটিই এখন তারা মানছে না। এছাড়া প্রশাসনে দলীয় নিয়োগ না দেওয়ার অঙ্গীকার থাকলেও বাস্তবে তারা দলীয় লোক নিয়োগের পথ তৈরি করেছে।

ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংকে তারল্য সংকট দেখা দেওয়ার পর গ্রাহকেরা টাকা তুলতে পারেননি। সে সময় অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল, যেখানে অর্থ পাচারকারীদের মালিকানা সীমিত করার কথা বলা হয়। কিন্তু বর্তমান সরকার সেটি শিথিল করে ৭ শতাংশ শেয়ার থাকলেই পুনরায় মালিকানায় ফেরার সুযোগ দিয়েছে। এতে তারা নিজেরাই নিজেদের সঙ্গে মুনাফিকি করছে বলে মন্তব্য করেন তিনি।

সাদ্দাম দাবি করেন, একটি গোষ্ঠী এই সরকারকে অকার্যকর করার উদ্দেশ্যে নানা পাঁয়তারা করে চলেছে। এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সালাউদ্দিন, যিনি বর্তমানে ডিফেক্টর প্রধানমন্ত্রীর মতো ভূমিকা পালন করছেন বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগ করে তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে হয়তো কোনোভাবে ভারতের আধিপত্যবাদ বা অন্য কোনো শক্তির সঙ্গে সমঝোতার মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এ কারণেই সালাউদ্দিনের বিষয়ে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য দিচ্ছেন না বলে দাবি করেন তিনি।

এ সময় ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বর

error: Content is protected !!

লুটপাটে আ.লীগ সময় নিয়েছিল, কিন্তু বিএনপি সময় নিচ্ছে না —শিবির সভাপতি সাদ্দাম

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :