ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল টি-স্টল, দিশেহারা পরিবার

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মোঃ আসকান আলী (৬৫) নামে এক ব্যক্তির উপার্জনের একমাত্র সম্বল চা-স্টল। এতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। আসকান আলী উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত খোকা প্রামানিকের ছেলে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

.

খবর পেয়ে নিকটবর্তী বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেছেন বাঘা ফায়ার স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, আসকান আলী ধান কাটা শ্রমিকের কাজ করতে সম্প্রতি নওগাঁর আত্রাই উপজেলায় যায়। তার অনুপস্থিতিতে তার স্ত্রী ছইফুল বেগম (৫০) চা-স্টলটি পরিচালনা করে সংসার চালাচ্ছিল। কিন্তু রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা তার চা-স্টলটি পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৯৫ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন ছইফুল বেগম।

.

তিনি আরো বলেন, গত শুক্রবার (২৫ এপ্রিল) কতিপয় ব্যক্তিকে তার চা-স্টলে রাজনৈতিক আলোচনা করতে তিনি নিষেধ করেছিলাম। এ সময় তারা তাকে হুমকি দিয়েছিলেন। এ কাজ তারা করে থাকতে পারে বলে তিনি মনে করেন। উপার্জনের একমাত্র মাধ্যমটি হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

.

এ বিষয়ে আসকানের মা মোছাঃ আনেকা বেগম (৮৫) জানান, চায়ের দোকানটি চালিয়ে আমার ছেলে সংসার চালায় ও আমার চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজন মেটায়। এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

লালপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল টি-স্টল, দিশেহারা পরিবার

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :