ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক

কুষ্টিয়ায় রাস্তায় কুড়িয়ে পাওয়া এক হাজার টাকার নোটের বান্ডিল (প্রায় ৫০ হাজার টাকা) ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইজিবাইক চালক বিপ্লব ইসলাম। তিনি কুষ্টিয়ার মৌবনের ইজিবাইক চালক হিসেবে কাজ করেন। টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা টাকার প্রকৃত মালিক মিউনিসিপ্যাল মার্কেটের ব্যবসায়ী শরিফুল ইসলাম।

জানা গেছে, মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ও পৌর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলামের ব্যবসার টাকা শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এনএস রোডে তার পাঞ্জাবির পকেট থেকে পড়ে যায়। সেটি কুড়িয়ে পান মৌবনের ইজিবাইক চালক বিপ্লব। টাকা পাওয়ার পর তিনি তাৎক্ষণিক মৌবনের অফিসে টাকার বান্ডিল জমা দেন। অফিস কর্তৃপক্ষ তাদের সিসি ক্যামেরা দেখে বিষয়টি নিশ্চিত হন টাকাগুলো পৌর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলামের। পরে মৌবন কর্তৃপক্ষ হারিয়ে যাওয়া ওই টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।

ইজিবাইক চালক বিপ্লব বলেন, টাকাটা যেহেতু রাস্তায় কুড়িয়ে পাওয়া, সেহেতু প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিতে পেরেছি এটাই বড় কথা।

ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, টাকাগুলো নিয়ে বাজারে যাচ্ছিলেন, মৌবনের সামনে নেমে রাস্তা পার হতে গিয়ে টাকাগুলো পড়ে যায়।

তিনি বলেন, আমি ক্ষুদ্র ব্যবসায়ী। অনেক কষ্টের টাকা। টাকাগুলো হারিয়ে গেলে আমি ভীষণ চিন্তায় পড়ে যাই। মৌবনের ইজিবাইক চালকের সততার কারণে হারিয়ে যাওয়া এতগুলো টাকা ফেরত পেয়েছি। এই সমাজে এখনো সৎ মানুষ আছে বলেই টাকাগুলো আমি ফেরত পেয়েছি। টাকা পাওয়ার পর বখশিশ দিতে গেলেও ইজিবাইক চালক তা নেননি।

এদিকে মৌবন পরিবারের একজন সদস্য ইজিবাইক চালক বিপ্লবের এমন সততায় মুগ্ধ হয়ে তাকে উপহার এবং নগদ টাকা তুলে দেন মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনী।

মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনী বলেন, হারিয়ে যাওয়া টাকাগুলো পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়। আমাদের মৌবন পরিবারের একজন সদস্য ইজিবাইক চালকের এমন সততায় আমরা মুগ্ধ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক

আপডেট টাইম : ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :