ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রায়পুরায় গরুর ফার্মে মিললো গলাকাটা লাশ

নরসিংদীর রায়পুরায় প্রতিদিনই মিলছে লাশ। প্রথমে ঝুলন্ত লাশ, পরে অচেতন লাশ তারপর আজ গলাকাটা লাশ। পরপর তিনদিন তিনটি লাশ পাওয়া যায় রায়পুরায়। নরসিংদী জেলার রায়পুরা একটি বিপদজনক এলাকা। ভয়াবহ টেটা যুদ্ধ এবং নিশংস্ব হত্যাকাণ্ড এখানে নিত্যদিনের ঘটনা।
জানা যায়, আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার সকালে একটি গরুর ফার্ম থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরা উপজেলার মহেশপুর আলগি নামা বাজারের মাশাল্লাহ ডেইরি ফার্ম থেকে এই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই ফার্মের মালিক হচ্ছেন হুমায়ুন কবির। নিহত সোহাগ তার ফার্মে কর্মরত ছিল বলে জানান এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দীর্ঘদিনের বেতন বকেয়া ছিল কর্মচারী সোহাগের। এ নিয়ে মালিকের সাথে তার প্রায়ই হতো ঝগড়া। তাই টাকা চাওয়া ও রাগের কারণে মালিক নিজেই তাকে গলা কেটে হত্যা করেছে।
এ বিষয়ে কথা হয় মাশাল্লাহ ডেইরি ফার্মের মালিক হুমায়ুন কবিরের মোবাইল ফোনে, তিনি দৈনিক সময়ের প্রত্যাশার জেলা প্রতিনিধিকে জানান, সোহাগ ব্লেড দিয়ে নিজের গলা নিজে কাটে এবং সুই  দিয়ে নিজের গলায় নিজে আঘাত করে ও সে বিভিন্ন মানসিকতায় ভুগতেছে বলে জানান, উনি আরো বলেন পুলিশ ফার্ম থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কথা হয় রায়পুরা থানার অফিসার ইনচার্জ, জনাব আজিজুর রহমানের সাথে। তিনি বলেন তদন্ত চলতেছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত পূর্বক এই হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি রায়পুরা এলাকাবাসীর।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা

error: Content is protected !!

রায়পুরায় গরুর ফার্মে মিললো গলাকাটা লাশ

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :