ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ রাজশাহী-১

রাজশাহী-১ আসনে তিনজনের মনোনয়ন বৈধ ও তিনজনের মনোনয়ন বাতিল

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মো: শরীফ উদ্দিন সহ ৬জন মনোনয়ন ফরম তুলেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি শরীফ উদ্দীন, এবি পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান।  যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও তথ্যগত অসঙ্গতি পাওয়ায় এ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ সুলতানুল ইসলাম (তারেক) এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মির মোঃ শাহজাহান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে আরো জানান, আল-সাআদের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্যে গরমিল পাওয়া গেছে। একই কারণে মোঃ সুলতানুল ইসলাম (তারেক)-এর মনোনয়ন বাতিল করা হয়। পাশাপাশি তার আয়কর সংক্রান্ত কাগজপত্রেও অসঙ্গতি ধরা পড়ে।

অন্যদিকে গণ অধিকার পরিষদের প্রার্থী মির মোঃ শাহজাহানের মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়, দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরের সঙ্গে প্রদত্ত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ রাজশাহী-১

রাজশাহী-১ আসনে তিনজনের মনোনয়ন বৈধ ও তিনজনের মনোনয়ন বাতিল

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :