ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহী র‍্যাবের হাতে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলেকে আটক করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার সকালে জেলার সদর থানার চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে দুপুরে রাজশাহী র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটককৃতরা হলেন-চর বাগডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম ওরফে ধুলু (বাবা) এবং মেমিনুল ইসলাম (ছেলে)।

র‍্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে চাপাইনবাবগঞ্জ জেলার সদর চর বাগডাঙ্গা এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে হেরোইনের বড় চালান আসছে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা অভিযানে নামে। বৃহস্পতিবার সকাল শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়ার বাড়িতে অভিযান চালায় তারা।

এ সময় তার ছেলে মোমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাড়ির পেছনে বাগানের মধ্যে মাটির গর্তে বালতির ভেতরে পুঁতে রাখা অবস্থায় ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়াকেও আটক করা হয়। আটক ধুলুর বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে।

অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান,চলতি বছর র‍্যাব-৫ রাজশাহীতে ৮৩ কেজি হেরোইন উদ্ধার করেছে। ১০ কেজি হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের অভিযুক্তদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

রাজশাহী র‍্যাবের হাতে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :