ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী বিএমডিএ’র ইডি পদ দখল

মনোয়ার হোসেনঃ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তত্ত্বাববধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্টজন; একাধিক অনুষ্ঠানে তাদের দেখা গেছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় ঠাকুরগাঁওয়ে প্রকল্প পরিচালক (পিডি) ছিলেন ২০১৪-১৫ সালে। সেই প্রকৌশলী এবার দখল করলেন নির্বাহী পরিচালকের (ইডি) চেয়ার।

রোববার সকালে দায়িত্বপালনরত নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে তার দফতর থেকে বের করে দিয়ে ওই চেয়ারে বসেন তিনি। কর্মকর্তা-কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসানো হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে।

কর্মচারী ও প্রত্যক্ষদশীরা জানান, কৃষি মন্ত্রণালয় আগে থেকেই অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদায়ন করেন। তিনি দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই রোববার সকালে কর্মচারীদের সংগঠন সিবিএ’র একাংশের নেতাকর্মী ও কয়েকজন কর্মকর্তাকে নিয়ে নির্বাহী পরিচালকের কার্যালয়ে যান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। এরপর কর্মচারীরা শফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে তার দফতর থেকে বের করে দেন। তার চেয়ারে বসানো হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে।

আবদুস সবুর নামের এক কর্মচারী জানান, আগে থেকেই একজন ইডি দায়িত্ব পালন করছেন। হঠাৎ করেই কিছু কর্মচারী এসে ওই চেয়ারে আরেকজনকে বসিয়ে দিল।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। শফিকুল আলমের বদলি হলেও সেখানে সিনিয়র কেউ দায়িত্ব পাবেন। কিন্তু সিনিয়র আরও কয়েকজন প্রকৌশলী থাকার পরেও জাহাঙ্গীর আলম ইডির চেয়ার দখলে নিয়েছেন।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলেন, ‘আমি ইডির দায়িত্ব নিয়েছি। তার (শফিকুল ইসলাম) বদলি হয়েছে গেছে।’ মন্ত্রণালয় তাকে দায়িত্ব দিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমার নামে চিঠি আসবে।’ আমি ৫ আগস্ট সিস্টেম মব জাস্টিসে কর্মচারীরা আমাকে বসিয়েছে। এ ক্ষেত্রে অফিসিয়ালি কোনো অর্ডার লাগে না।

এ ব্যাপারে বিএমডিএ’র চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার, আলোচনায় যে কারণ

error: Content is protected !!

রাজশাহী বিএমডিএ’র ইডি পদ দখল

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :