ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে ফের সড়কে আলু ফেলে কৃষকের প্রতিবাদ

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারো সড়কে আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। গত ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে জেলার পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় কৃষকরা বলেন, প্রতি কেজি আলুর সংক্ষরণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮ টাকা করে কোল্ড স্টোরেজের মালিকেরা।

বিক্ষুব্ধ কৃষকেরা জানান, আগে প্রতিবস্তা আলু রাখতে ২৫৫ টাকা ভাড়া লাগতো। তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। হঠাৎ করে হিমাগার ভাড়া দ্বিগুণ করায় লোকসানে পড়বে চাষীরা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরেজ মালিক পক্ষ বৃদ্ধি ভাড়া কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারো অন্দোলনে নেমেছে চাষীরা। এ সময় কৃষকরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেন।

আন্দোলনরত কৃষকরা বলেন, আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচির হুমকি দেন কৃষকেরা। কৃষকেরা বলেন, ভাড়া দ্রুত সময়ের মধ্যে কমানো না হলে সড়ক অবরোধ ও কোল্ড স্টোর ঘেরাও কর্মসুচি দেয়া হবে। প্রতিবাদ বিক্ষোভ শেষে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আলু ফেলে আন্দোলন করেন বিক্ষুব্ধ কৃষকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রাজশাহীতে ফের সড়কে আলু ফেলে কৃষকের প্রতিবাদ

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :