ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজবাড়ী-২ আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

গোলাম মোর্তবা শিকদার রিজুঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন খান। সোমবার (৭ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু।

.

মো: আবুল হোসেন খান বর্তমান রাজবাড়ী জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

.

নাম ঘোষণার পর আবুল হোসেন বলেন, ১৯৭৮ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার দল গঠন করেন তখন থেকেই তিনি এই দলের সাথে সম্পৃক্ত। চারদল গঠন পরবর্তীতে বিএনপি গঠনে তার ভূমিকা রয়েছে। জিয়াউর রহমানের সাথে তার একাকী এবং বিভিন্ন সভায় থাকার সৌভাগ্য হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত তিনি দলের সাথেই রয়েছেন।

.

তিনি আরো বলেন, ২০১৮ সালে তারেক রহমানের সাথে তিনি লন্ডনে বৈঠক করেছেন। দলের কাছে তিনি কখনো কিছু চাননি। রাজবাড়ী-২ আসনের সাধারণ মানুষের চাওয়া তিনি যেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তারই প্রেক্ষিতে তিনি এবার পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে নিজেকে প্রার্থী ঘোষণা করলেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি এই আসনটি জিতে বিএনপিকে উপহার দিবেন।

.

প্রার্থী ঘোষণার সময় খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে ক্লীন ইমেজের ব্যক্তিকে মনোনয়ন দিবেন। সেই প্রেক্ষিতে আমরা রাজবাড়ী-২ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা মনে করি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন খান একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি। তার নামে কোন বদনাম নেই। দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি দল তাকে মনোনয়ন দিবেন।

.

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাদ মন্ডল, যুগ্ন আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, নবাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, জিয়া পরিষদের আহবায়ক রফিকুদ্দৗলা বাবলু, যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব কামরুজ্জামান প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

error: Content is protected !!

রাজবাড়ী-২ আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :