আপডেট টাইম :
০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
২৩২
বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে গ্রীষ্মকালীন খেলাধুলার পুরস্কার বিতরণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫১তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এবং সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সহিদুল ইসলাম এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। আরও পড়ুনঃ দুর্গোৎসবের নিরাপত্তায় সিসি ক্যামেরা বিতরণ আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইউএনও বিশেষ উপহার হিসেবে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় একটি করে ফুটবল প্রদান করেন। পাশাপাশি দৌলতদিয়া মডেল হাইস্কুলের জন্য লোহার গোলবারের জন্য নেটও প্রদান করেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫১তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এবং সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সহিদুল ইসলাম এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ইউএনও বিশেষ উপহার হিসেবে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় একটি করে ফুটবল প্রদান করেন। পাশাপাশি দৌলতদিয়া মডেল হাইস্কুলের জন্য লোহার গোলবারের জন্য নেটও প্রদান করেন।