ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিয়ের পিঁড়িতে বসা হলো না সুমনের, রাজবাড়ীতে মাটিবাহি ট্রাক চাপায় প্রান গেলো দুই ভাইয়ের

-ছবিঃ প্রতীকী।

দুই ভাইয়ের বিয়ে। এজন্য সাজানো হয়েছে বিয়ের গেট, প্যান্ডেল, আলোক সজ্জাও করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মেজ ভাই শামীম আর আগামীকাল শুক্রবার (০২ফেব্রুয়ারী)  ছোট ভাই সুমনের বিয়ে। দুই জনের বৌভাত শনিবার এক সঙ্গে হওয়ার কথা ছিল। দুই ভায়ের বিয়ে উপলক্ষে গাজীপুর থেকে  থেকে বাড়ী  ফিরছিলেন বড় ভাই মমিন।
মধ্যরাতে ছোট ভাই বিয়ের  বর  সুমন তাকে (বড় ভাই মমিন) দৌলতদিয়া ঘাট থেকে আনতে যায় মোটরসাইকেলে। কিন্তু ফেরার পথে বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে  ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মগবুলের দোকান এলাকায় ইট ভাটার মাটি টানা ট্রাকের চাপায় বড় ভাই মনিরুল ইসলাম মমিন ঘটনাস্থলে  আর ছোট ভাই সাইফুল ইসলাম সুমনের মৃত্যু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার  খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।
নিহতের ফুফাতো ভাই দুলাল হোসেন ও স্থানীয়রা জানান, দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড় রয়েছে। বিয়ের সব আয়োজন সম্পর্ণ।
বৃহস্পতিবার মেঝো ভাই সামিউল ইসলাম শামীম  বিয়ে আর শুক্রবার সাইফুল ইসলাম  সুমনের বিয়ে। শনিবার বৌভাত হবে। কিন্তু ঘাতক ট্রাক সব শেষ করে দিয়েছে। শোকের বাড়িতে পরিণত হয়েছে বিয়ে বাড়ি।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি কাজ চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মহানবীর কূটনৈতিক সাফল্য

error: Content is protected !!

বিয়ের পিঁড়িতে বসা হলো না সুমনের, রাজবাড়ীতে মাটিবাহি ট্রাক চাপায় প্রান গেলো দুই ভাইয়ের

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :