ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রহনপুর স্টেশন পরিদর্শন করলেন রেলপথ সচিব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। আজ শুক্রবার বেলা ১১টায় কমিউটার ট্রেনযোগে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি।

রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে চা চক্রে মিলিত হন। রেলওয়ে সচিবের সফরসঙ্গীদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সি.ও.পি.এস মো. আহসানুল্লাহ ভুঁইয়া, সি.এম.ই মো. কুদরত-ই-খুদা, সি.এস.টি. মো. মিজানুর রহমান, সি.ই.ও মো. রেজাউল করিম, ডি.আর.এম পাকশি শাহ সূফি নূর মোহাম্মদ, ডি.ই.ও পাকশি মো. নূরুজ্জামান প্রমুখ।

গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, শিবগঞ্জ উপজেলার ইউএনও আবুল হায়াতসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সচিব মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের দাবি দাওয়া সম্বলিত তথ্যভিত্তিক প্রতিবেদন হস্তান্তর করেন। এ ছাড়া রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সি.ও.পি.এস মো. আহসানুল্লাহ ভুঁইয়া বলেন, রহনপুরের মানুষের দীর্ঘদিনের দাবি রহনপুর রেলওয়ে বন্দর, আন্তঃনগর ট্রেন, লোকাল ট্রেন ও রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সমূহে টিকিটের ব্যবস্থাসহ অন্যান্য দাবি সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ মহলে বিবেচনায় রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

রহনপুর স্টেশন পরিদর্শন করলেন রেলপথ সচিব

আপডেট টাইম : ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :