ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে তিস্তা নদীতে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

গোলাম রাব্বীঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালি ইউনিয়নে আজ বিকেলে তিস্তা নদী থেকে এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নদীর তীরে স্থানীয়রা প্রথমে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে শিশুটির বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

নোহালি ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটিকে এর আগে কখনও এলাকায় দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকা থেকে স্রোতের টানে ভেসে এসেছে।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। কেউ যদি শিশুটিকে চিনে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

রংপুরে তিস্তা নদীতে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :