ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যে মাঠে ১৪৪ ধারা সেই মাঠেই বৈশাখী মেলা

জসীমউদ্দীন ইতিঃ

চলতি অনার্স ৩য় বর্ষের পরীক্ষা যে কলেজে- সে কলেজ মাঠে উদ্বোধন হতে যাচ্ছে বৈশাখী মেলা। এ নিয়ে শহর জুড়ে চলছে জল্পনা-কল্পনা। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলছেন পরীক্ষার কোন সমস্যা হবেনা।

.

জানা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গত ৩মে শনিবার বিকালে ১০ দিনব্যাপী ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন হতে যাচ্ছে। সে কলেজে চলছে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা। গতকাল রবিবার অনার্সের সকল বিষয়ের পরীক্ষা অনূষ্ঠিত হয়। আর এজন্য উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং। মেলা প্রসঙ্গে অভিভাবক মনজুর আলম বলেন, এসএসসি, অনার্স পরীক্ষা চলমান, প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা দেখা দিবে।

.

সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান জানান, প্রাথমিক স্কুলের প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে একযোগে ৬ মে শুরু হবে। মেলায় যে খেলনা, রাইডস, ট্রেন, দোলনাগুলো রয়েছে এজন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্ন হবে।

.

এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবে কিনা জানতে চাওয়া হলে? তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে আপনাকে জানাবো। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালিন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়।

.

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। উল্লেখ্য, বৈশাখী মেলার উদ্বোধন করবেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

যে মাঠে ১৪৪ ধারা সেই মাঠেই বৈশাখী মেলা

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :