ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমাদের লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ফ্যাসিস্ট শেখ হাসিনা উৎখাত হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি।
শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে প্রাথমিক ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র- জনতার রুহয়ের মাগফিরাত এবং গুরুতর অসুস্থ বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোর জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন। শুক্রবার (১৬ আগস্ট) বাদ আছর যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণ তার পছন্দের ব্যাক্তিকে বেছে নিতে পারবে। তখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার, জনগণের আকাঙ্খা পূরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে। সেই রাষ্ট্রকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারবো , তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তার জন্য অনেক ত্যাগ- তিতিক্ষা এবং ধৈর্য্য ও সংযমের প্রয়োজন রয়েছে।
বিগত ১৭ বছর ধরে যে নতুন দিনের জন্য অপেক্ষা করছিলাম। সেই নতুন সূর্য উদয় দেখার জন্য যদি আমাদের আরও ত্যাগ স্বীকার কিংবা ধৈর্য্য ও সংযম প্রদর্শন করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম- আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মোঃ ইসহক, গোলাম রেজা দুলু, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, বাদশা জামান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।
এদিকে শুক্রবার বাদ জুমা বিএনপি, অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যশোর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :