ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এনআইডি সংশোধনের জটিলতায় আটকে আছে সাংবাদিক ইসাহাক আলীর উন্নত চিকিৎসা

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন অন্যের অসহায়ত্বের খবর তুলে ধরার পর আজ নিজের জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছেন সাংবাদিক ইসাহাক আলী। গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জটিলতায় আটকে আছে তার চিকিৎসার প্রস্তুতি। একদিকে অবনতিশীল শারীরিক অবস্থা, অন্যদিকে কাগজপত্রের দীর্ঘ প্রক্রিয়া, সব মিলিয়ে দিশেহারা তিনি।

রবিবার (৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধানের আকুতি জানান ইসাহাক। তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। গত তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতাও রয়েছে। বর্তমানে তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০ এর কাছাকাছি। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন ইসাহাক। তাদেরই বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরে জানতে পারেন, তার জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম। জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে পালিত বাবা-মায়ের নাম থাকলেও জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এ পরিচয়গত ভিন্নতায় বিভিন্ন দাফতরিক কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাকে।

সমাধানের আশায় জন্মনিবন্ধন সংশোধন ও অ্যাফিডেভিট সম্পন্ন করেছেন ইসাহাক। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা তদন্তও করেছেন। এরপরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি। গত রবিবার নির্বাচন কমিশন থেকে তাকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদ সংশোধন করে জমা দিতে বলা হয়েছে। ইসাহাকের দাবি, শিক্ষাগত সনদ সংশোধনে তার আপত্তি নেই। তবে নির্ধারিত প্রক্রিয়ায় ১৫ দিনের মধ্যে সংশোধিত সনদ পাওয়া সম্ভব নয়।

তার পালিত বাবা শয্যাশায়ী, জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজেও এমন অসুস্থ যে অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধন সময়সাপেক্ষ। ১৫ দিনের মধ্যে তা সম্ভব নয়। রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে।

ইসাহাকের আবেদন, ইতোমধ্যে সম্পন্ন তদন্ত ও জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে এনআইডি সংশোধনের জটিলতা দ্রুত নিরসন করা হোক। সংশোধিত সনদ পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাফতরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক বলেন, আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই। অন্যের অসহায়ত্ব তুলে ধরা এই সাংবাদিকের নিজের জীবন বাঁচানোর আকুতিতে এখন একটাই প্রশ্ন, জরুরি চিকিৎসার প্রয়োজনে প্রশাসনিক জটিলতার আইনসম্মত সমাধান কি আরও দ্রুত সম্ভব?

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এনআইডি সংশোধনের জটিলতায় আটকে আছে সাংবাদিক ইসাহাক আলীর উন্নত চিকিৎসা

আপডেট টাইম : ১৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :