ফরিদপুরে বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে নৈশ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ৬
ফরিদপুর জেলা প্রতিনিধি: বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নৈশ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় মোট ৯টি দল এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম, অটোরিকশা চার্জিং, গ্যারেজ, ফুটপাত ও দোকানে বিদ্যুৎ ব্যবহার এবং সড়কের বাতির সংযোগ পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।এ সময় সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে অটোরিকশা চার্জ দেওয়ার দায়ে একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সদরপুর সাব-জোনাল অফিসের আওতায় আবাসিক সংযোগ থেকে ফুটপাত ও দোকানে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পাঁচটি পার্শ্বসংযোগ বিচ্ছিন্ন করা হয়।এদিকে রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফরিদপুর জেলা প্রতিনিধি: বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নৈশ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় মোট ৯টি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম, অটোরিকশা চার্জিং, গ্যারেজ, ফুটপাত ও দোকানে বিদ্যুৎ ব্যবহার এবং সড়কের বাতির সংযোগ পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
এ সময় সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে অটোরিকশা চার্জ দেওয়ার দায়ে একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সদরপুর সাব-জোনাল অফিসের আওতায় আবাসিক সংযোগ থেকে ফুটপাত ও দোকানে বিদ্যুৎ ব্যবহারের দায়ে পাঁচটি পার্শ্বসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।