ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র বিতরণ, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯-১১-২০২৬) দিনব্যাপী এই আয়োজন ঘিরে মা, শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে বিকাল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ লালনের সার্বিক পরিচালনায় ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সাথে স্কুলের সকল শিক্ষক-অভিভাবককে শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর মিঞা, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, বাঘা জাদুঘরের কাস্টোডিয়ান দবির উদ্দিন।

আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। বাদ্যযন্ত্রে ছিলেন মোস্তাকের ব্যান্ড পার্টি। অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থীর মা, শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থী হুমাসার মা রুবিনা ও নোহার মা ফাইমা বেগম বলেন, স্কুলের পাঠদান ও শিশু শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনে আমরা মুগ্ধ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

error: Content is protected !!

বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :