ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জমি বিক্রির টাকা না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ, ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

জমিজমা বিক্রির টাকা দিতে রাজি না হওয়ায় মাকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মৃত্যুর প্রায় তিন মাস পর আদালতের নির্দেশে ফরিদপুরের চরভদ্রাসনে সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরসালেপুর এলাকার আমিন খারহাট এলাকার কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ সময় সিআইডির পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মামলার অভিযোগ ও আদালতে দাখিল করা আবেদনের বিবরণ অনুযায়ী, জমিজমা বিক্রির টাকা নিয়ে সুফিয়া বেগমের সঙ্গে তাঁর ছেলে সালাম ব্যাপারীর বিরোধ চলছিল। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করতেন সুফিয়া। তাঁর বসতভিটা, ঘরবাড়ি ও মাঠে কিছু জমি ছিল। অভিযোগ রয়েছে, এসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য মাকে প্রায়ই চাপ দিতেন সালাম। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর ও নির্যাতন করা হতো। জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিহতের বোন ও মামলার বাদী নিলুফা খাতুনের অভিযোগ, গত ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ সালের সকাল ৭টার মধ্যে যেকোনো একসময় সালাম, শেখ ইকবালসহ অজ্ঞাতনামা সহযোগীরা তাঁর বোনকে হত্যা করেন। পরে ঘটনাটি আড়াল করতে দ্রুত মরদেহ দাফন করা হয় বলে অভিযোগ তাঁর।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের নিয়ে তাঁর বাড়িতে যান। সেখানে সুফিয়ার মুখমণ্ডলে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বুক ও গলায় কালশিটে দাগ দেখতে পান তাঁরা। এসব চিহ্ন দেখে স্বজনদের মধ্যে তাঁর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হয়। তাঁদের দাবি, জমি বিক্রির টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিলুফা খাতুন বাদী হয়ে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা করেন। মামলায় সালাম ও শেখ ইকবালকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় করা মামলায় হত্যার পাশাপাশি আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পরে আদালতে পৃথক আবেদন করেন বাদী। ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় করা ওই আবেদনে কবর থেকে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্ত এবং প্রয়োজনে ভিসেরা সংগ্রহসহ রাসায়নিক ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার মরদেহটি উত্তোলন করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সুফিয়া বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর এ মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

error: Content is protected !!

ফরিদপুরে জমি বিক্রির টাকা না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ, ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :