চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসা. নাসরিন আক্তার (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দমাইল গ্রামে এই ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মো. শানীম হোসেনের স্ত্রী।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মৃত মোসা. নাসরিন আক্তার সন্ধ্যার যেকোনো সময় সবার অগোচরে বসতবাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যার দিকে নাসরিন আক্তারের দাদি শাশুড়ি জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে তিনি ঝুলন্ত অবস্থায় মারা গেছেন। পরে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসা. নাসরিন আক্তার (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দমাইল গ্রামে এই ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মো. শানীম হোসেনের স্ত্রী।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মৃত মোসা. নাসরিন আক্তার সন্ধ্যার যেকোনো সময় সবার অগোচরে বসতবাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যার দিকে নাসরিন আক্তারের দাদি শাশুড়ি জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে তিনি ঝুলন্ত অবস্থায় মারা গেছেন। পরে গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।