আপডেট টাইম :
০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
৩১৩
বার পঠিত
যশোর চেম্বারের সাবেক সভাপতির সঙ্গে সজাগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোর জেলা বিএনপি'র (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব মিজানুর রহমান খান এর সঙ্গে মতবিনিময় সভা করেছে 'সমাজ জাগরণে গণমত'- সজাগ। সোমবার ১৪ অক্টোবর মিজানুর রহমান খান এর ব্যবসা প্রতিষ্ঠান গাঙচিল গ্রুপের যশোর উপশহর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পারস্পরিক কুশলাদি বিনিময়, সমাজ জাগরণে গণমত সৃষ্টিতে যুগপৎ বিভিন্ন কর্মসূচী এবং বাস্তবতা তুলে ধরেন সজাগ নেতৃবৃন্দ। সজাগ এর কার্যক্রম এবং গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন মিজানুর রহমান খান। এ সময় সজাগ নেতৃবৃন্দ মিজানুর রহমান খান'কে ফুলেল শুভেচছা জানায়। আরও পড়ুনঃ ফরিদপুরের সালথায় ছাগল খামারে অগ্নিকাণ্ড: ১৭ ছাগল পুড়ে ছাই মতবিনিময়কালে সজাগ এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সিনিয়র সাংবাদিক এস. এম সোহেল, যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আল মামুন শাওন ও মুহাম্মাদ হাবিবুর রহমান।
যশোর জেলা বিএনপি’র (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ্ব মিজানুর রহমান খান এর সঙ্গে মতবিনিময় সভা করেছে ‘সমাজ জাগরণে গণমত’- সজাগ। সোমবার ১৪ অক্টোবর মিজানুর রহমান খান এর ব্যবসা প্রতিষ্ঠান গাঙচিল গ্রুপের যশোর উপশহর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পারস্পরিক কুশলাদি বিনিময়, সমাজ জাগরণে গণমত সৃষ্টিতে যুগপৎ বিভিন্ন কর্মসূচী এবং বাস্তবতা তুলে ধরেন সজাগ নেতৃবৃন্দ। সজাগ এর কার্যক্রম এবং গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন মিজানুর রহমান খান। এ সময় সজাগ নেতৃবৃন্দ মিজানুর রহমান খান’কে ফুলেল শুভেচছা জানায়।
মতবিনিময়কালে সজাগ এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সিনিয়র সাংবাদিক এস. এম সোহেল, যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আল মামুন শাওন ও মুহাম্মাদ হাবিবুর রহমান।