ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যতদিন বাঁচবো এভাবে ইঁদুর মারতে চাই -আলফাডাঙ্গার কৃষক মওলা শেখ

এ বছরসহ উপজেলা পর্যায়ে ইঁদুর মারার জন্য তিনবার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মওলা শেখ, আলফাডাঙ্গার কৃষক। তিনি বলেন, “যতদিন বাঁচবো, এভাবে ইঁদুর মারতে চাই। ১২ বছর ধরে বিভিন্ন পদ্ধতিতে ইঁদুর মারছি। অনেক কৃষক আমার কাছে প্রশিক্ষণ নিয়ে ইঁদুর মারতে শুরু করেছেন।”

মওলা শেখের ব্যবহৃত পদ্ধতিতে বাসা-বাড়ি ও ক্ষেত থেকে ইঁদুর নিধনের জন্য খাঁচা ও বিভিন্ন কিটনাশক ব্যবহার করা হয়। এক বছরে সর্বোচ্চ ৯৮০টি ইঁদুর মেরেছেন তিনি। এ বছর প্রায় ৪০০ ইঁদুর মারা হয়েছে এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠানে তিনি ৩৮টি ইঁদুর নিয়ে এসেছেন, যাদের মধ্যে প্রতিটির ওজন প্রায় দুই কেজি।

তিনি টগরবন্দ ইউনিয়নের বড়বাগ গ্রামের বাসিন্দা এবং দীর্ঘ সময় ধরে ইঁদুর মারার কাজ করে আসছেন। তার শিকারে সহযোগিতা পেতে গ্রামবাসী তার কাছে পরামর্শ নেন।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তুষার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন। অনুষ্ঠানে কৃষক মওলা শেখকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।

কৃষি অফিসার তুষার সাহা বলেন, “এ বছর মওলা শেখকে পুরস্কার দেওয়া হয়েছে। আশা করি, মওলার মতো আরও কৃষক নিজ উদ্যোগে ইঁদুর নিধন করবেন। আমরা আগামীতে পুরস্কারের সংখ্যা বাড়াবো। ইঁদুর সমূলে নিধন সম্ভব নয়, তবে মওলার মতো সকল কৃষক এগিয়ে এলে এ উপজেলায় ইঁদুরের ক্ষতি থেকে কৃষকরা তাদের ফসল রক্ষা করতে পারবেন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যতদিন বাঁচবো এভাবে ইঁদুর মারতে চাই -আলফাডাঙ্গার কৃষক মওলা শেখ

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :