ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোহনপুরে নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ফিরোজ আলমঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

১৩ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় মোহনপুর নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, অফিস সহকারী রায়হান আলী, ডাটা এন্ট্রি অপারেটর বিশ্বজিৎ, সজিব হোসেন, স্ক্যানিং অপারেটর শাহানাজ পারভিন, অফিস সহায়ক আব্দুল সামাদ, পরিচ্ছন্ন কর্মী মোজাম্মেল হক, স্টোর রুম নাইট গার্ড কাউসার আলীসহ আরও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশ নেন ভোটার তালিকা হালনাগাদ সুপার ভাইজার কামরুজ্জামান, প্রভাষক আব্দুল মমিন, এনামুল করিম, মুঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আজিমুদ্দিনসহ প্রমুখ।

মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম বলেন, “দুই অফিসে এনআইডি সেবা কার্যক্রম চালু হলে আমরা জনগণকে সেবা দিতে অনেক ধরনের সমস্যায় পড়বো। এতে করে জনগণও ভোগান্তিতে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন এই সরকারের এমন সিদ্ধান্ত বাতিল করে পূর্বের নিয়মে কার্যক্রম চালানোর দাবিতে আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করা হয়।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর পদত্যাগ

error: Content is protected !!

মোহনপুরে নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :