ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোবাইল গেমস খেলায় বাবার শাসনে স্কুল পড়ুয়া ছেলের আত্মহত্যা 

 ফরিদপুরের বোয়ালমারীতে মোবাইলে রাতভর গেমস খেলায় বাবার শাসনে অভিমান করে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী।
উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে বুধবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম বিনয় বিশ্বাস (১৫)। সে নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে। বিনয় স্থানীয় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তারা এক ভাই ও এক বোন।
পরিবার সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলে। এ সময় তার বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ বিষয়ে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে ঘরের সামনের আম গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।
পরিবারের সদস্যরা তাকে কোথাও না পেয়ে খুঁজাখুঁজি করলে তার লাশ আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবদুর রহমান বলেন, বিনয় রাতভর মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করেছিল। সকালে আত্মহত্যা করেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

error: Content is protected !!

মোবাইল গেমস খেলায় বাবার শাসনে স্কুল পড়ুয়া ছেলের আত্মহত্যা 

আপডেট টাইম : ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
দিপংকর পোদ্দার ওপু, বিশেষ প্রতিনিধিঃ :
 ফরিদপুরের বোয়ালমারীতে মোবাইলে রাতভর গেমস খেলায় বাবার শাসনে অভিমান করে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী।
উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে বুধবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম বিনয় বিশ্বাস (১৫)। সে নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে। বিনয় স্থানীয় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তারা এক ভাই ও এক বোন।
পরিবার সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলে। এ সময় তার বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ বিষয়ে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে ঘরের সামনের আম গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।
আরও পড়ুনঃ অস্ত্র-বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছরের দণ্ড