ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মেয়রকে দাওয়াত না দেয়ায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৫

-ছবিঃ প্রতীকী।

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামালায় পৌর সভার সাবেক কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সাবেক কাউন্সিলর জাকারিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আজ রমনি কমিউনিটি সেন্টারে কার্যকরী কমিটির মিটিং চলছিল। এ সময় মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মিটিংয়ে উপস্থিত হন। মেয়রকে কেন দাওয়াত দেয়া হয়নি তা নিয়ে উপস্থিত নেত্রীবৃন্দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে মেয়র চলে যান।

তিনি বলেন, মেয়র ও তার সমর্থকরা চলে যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি মাসুদ মেয়র সমর্থকদের কটূক্তি করেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে পৌর সভার সাবেক কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, তার ভাই পৌরসভার সাবেক কমিশনার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া  ও তাদের সমর্থকরা মিছিল বের করেন।

তালেব হোসেন বলেন, মিছিলটি পৌরসভাসংলগ্ন রাঁধুনী রেস্টুরেন্টের সামনে আসলে দুই পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে পৌরসভার সাবেক কমিশনার, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া ও আবু কালাম নামে দুজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান যুগান্তরকে বলেন, মিটিংয়ে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সঙ্গে আনোয়ার কমিশনারসহ স্থানীয় নেত্রীবৃন্দের কথা কাটাকাটি হয়। এর জেরেই এ ঘটনা ঘটেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সকল মানুষ স্বাধীনভাবে নির্বিঘ্নে ধর্ম পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

মেয়রকে দাওয়াত না দেয়ায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৫

আপডেট টাইম : ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
ডেস্ক রিপোর্টঃ :