ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুর থানায় আগুন দিয়ে ভিডিও প্রচারকারী ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। তবে মুকসুদপুর উপজেলা সদরে তাঁদের আরেকটি বাড়ি আছে। পুলিশ জানায়, নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নগরকান্দা থানা-পুলিশ সূত্রে জানা যায়, জয়নাল মুন্সী নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রায় এক মাস আগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে তাঁর মুঠোফোন সেটে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তিনি ফেসবুকে ওই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান সাংবাদিকদের জানান, মুকসুদপুর থানায় ভাঙচুর ও হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানার অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। থানা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

জয়নাল মুন্সীকে গ্রেপ্তারের বিষয়ে নাফিছুর রহমান বলেন, ‘নগরকান্দা থানায় যে যুবক গ্রেপ্তার হয়েছেন, তাঁর বিরুদ্ধে মুকসুদপুর থানা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বলে শুনেছি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

error: Content is protected !!

মুকসুদপুর থানায় আগুন দিয়ে ভিডিও প্রচারকারী ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :