ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স চুয়াডাঙ্গার আরআই মো. আব্দুস সামাদ।

প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস ও পোশাক-পরিচ্ছদের মান বিবেচনায় ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জিএস (গুড সার্ভিসেস) মার্ক ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

প্যারেড পরিদর্শন শেষে সার্বিক শৃঙ্খলা ও প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং খুলনা রেঞ্জের ডিআইজি কর্তৃক প্রদত্ত বিভিন্ন নির্দেশনা ও দিকনির্দেশনা পুলিশ সদস্যদের সামনে তুলে ধরেন। পাশাপাশি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

error: Content is protected !!

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট টাইম : ৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :