ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মবিশ্বাসী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নাধীন আর্ন (EARN) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা প্রকৌশলী বি এম মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ, বার্ডের আওতাধীন আর্ন (EARN) প্রকল্পের মুকসুদপুর উপজেলা ম্যানেজার মো. এনামুল কবীর, উপজেলা জব প্লেসমেন্ট অফিসার মো. রিয়াদ মিয়া, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার প্রণব দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে লিড পার্টনার হিসেবে কাজ করছে ব্র্যাক। গোপালগঞ্জ জেলায় ব্র্যাকের সহযোগী সংস্থা হিসেবে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইদুল হক। প্রকল্পটির সামগ্রিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন চান মল্লিক। প্রকল্পটির আওতায় মুকসুদপুর উপজেলায় ২ হাজার ২৪০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের মাঝে ৬০% নারী, ৩০% পুরুষ এবং ১০% বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের রাখার পরিকল্পনা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

error: Content is protected !!

মুকসুদপুরে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেট টাইম : ২৭ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :