ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও কারখানা সিলগালা

ফরিদপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার (২৪ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করা হয়।

অভিযানে উত্তর আলীপুরের হায়াত ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের আবেদন না করা এবং মোবাইল কোর্ট চলাকালে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করা হয়।

একই এলাকার জমজম ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গুড়বাজার এলাকার রামচন্দ্র সাহা নামের এক ব্যক্তিকে অস্বাস্থ্যকর পরিবেশে কলা সংরক্ষণ ও পাকানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুব বিন বাছেদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

error: Content is protected !!

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও কারখানা সিলগালা

আপডেট টাইম : ১০ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :