ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে জাহান বেগম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগম (৬০) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পশারগাতী ইউনিয়নের পাচুঁড়িয়া ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালিত হয়।

এতে নিহত জাহান বেগমের পরিবারের সদস্যদের পাশাপাশি পাচুঁড়িয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাহান বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি তিন মেয়েকে বিয়ে দেন। এরপর অসহায় অবস্থায় বাড়িতে একাই বসবাস করতেন। অভিযোগ রয়েছে, এলাকার কিছু মাদকাসক্ত ব্যক্তি তার বাড়িতে ঢুকে মাদক সেবন করতেন। জাহান বেগম এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

বক্তারা আরও বলেন, গত ১১ জুলাই রাতে মাদকের টাকা জোগাড় করতে সিঁধ কেটে জাহান বেগমের ঘরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জাহান বেগম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুকসুদপুরে জাহান বেগম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :