ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিসীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত ১২:৪০ (০২৪০) ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের ভোলাহাট বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। বিজিবির পক্ষ হতে জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সব প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত ১২:৪০ (০২৪০) ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের ভোলাহাট বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। বিজিবির পক্ষ হতে জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সব প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।