ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে আওয়ামী লীগের লকডাউনের প্রথম দিনে যান চলাচল ও দোকানপাট বন্ধ

মুকসুদপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিনে, রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় জনজীবনে চরম স্থবিরতা নেমে এসেছে।

সকাল থেকেই অবরোধকারীরা ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-বরিশাল মহাসড়ক এবং গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুকসুদপুরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করলে অন্যান্য জেলার সঙ্গে মুকসুদপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মুকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ক্রিকেট ও ফুটবল খেলছে। এছাড়া সড়ক অবরোধ করে লগি বৈঠার মিছিল হয়েছে।

আগে থেকেই জেলার সাথে মুকসুদপুরে ট্রেন চলাচল বন্ধ থাকায় এবং দূরপাল্লার যানবাহন না চলায় সাধারণ মানুষ ও কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন, যদিও শহরের ভেতরের ছোট গলিগুলোতে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকেই উপজেলা শহরের অধিকাংশ মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বিভিন্ন বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা স্থগিতসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কঠোর নিরাপত্তা ও টহল জোরদার করেছে। তবে মুকসুদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দেখা মেলেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

error: Content is protected !!

মুকসুদপুরে আওয়ামী লীগের লকডাউনের প্রথম দিনে যান চলাচল ও দোকানপাট বন্ধ

আপডেট টাইম : ১৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :