ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মা সেতু এলাকায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত যুবলীগ কর্মী

বিশেষ প্রতিনিধি, এস কে বাবুল

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হয়েছেন। সংঘর্ষে আরও দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৬টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী জমাদ্দার মোড়ের কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের মধ্যে যুবলীগ কর্মী ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হন।

সংঘর্ষের মধ্যে বিএনপির নেতাকর্মীদের কয়েকটি অস্থায়ী ক্যাম্প ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হলে ভেতরের আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সাঈদ আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাওডোবা এলাকায় অবস্থান নেয়। অবরোধ ও সংঘর্ষের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুনরায় শুরু হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটান এবং কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেন। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

error: Content is protected !!

পদ্মা সেতু এলাকায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত যুবলীগ কর্মী

আপডেট টাইম : ১৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :