ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের ২ জন নিহত

-ছবিঃপ্রতীকী।

আবদুস সালাম তালুকদার:

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুজন প্রবাসী নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন নিহতদের স্বজন ও গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল।

নিহতরা হলেন—

গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫), একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)।

তারা দুজনই মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন-শামীমসহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে একটি পিকআপ ভ্যানে করে রুমে ফিরছিলেন তারা। পথিমধ্যে পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়।

তাদের সঙ্গে থাকা তিনজন লাফ দিয়ে রক্ষা পেলেও তুহিন ও শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, “প্রায় দু-আড়াই বছর আগে আমার ভাগ্নে তুহিন মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম বাগানে চাকরি করত। আমরা সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাচ্ছি।”

গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল বলেন, “মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুজন মারা গেছে। এতে করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, “মালয়েশিয়ায় দু’জন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর আমি জেনেছি। বিষয়টি সত্যিই দুঃখজনক। তবে লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের ২ জন নিহত

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :