ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মায়ের করা মানত পূরণ করতেই রবিজুলের ৭ স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার

-রবিজুলের ৭ স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার।

রূপকথার গল্পে আমরা যেমন শুনি রাজা-মহারাজার অনেক গুলো রাণী। সবাইকে নিয়ে থাকতেন একই প্রাসাদে। আশ্চর্য মনে হলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে। এক বা দুই নয়, এখন পর্যন্ত সাতটি বিয়ে করেছেন। একই ছাদের তলায় থাকেন সাত স্ত্রীকে নিয়ে।

কুষ্টিয়ার সদরের পাটিকাবাড়ীয়া এলাকার বাসিন্দা রবিজুল ইসলাম। তার ভাষ্য, মায়ের করা মানত পূরণ করতেই এত বিয়ে করেছেন। তিনি জানান, স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তি নেই। বাবাসহ সাত স্ত্রী এবং পাঁচ সন্তান নিয়ে সুখের সংসার করছেন। সাত স্ত্রীই তাকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেও দাবি করেন তিনি।

সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে আসেন মিতাকে। রবিজুলের সব বিয়েই সামাজিকভাবে জানাশোনার মাধ্যমে হয়। সঙ্গী হিসেবে পেতে প্রত্যেককে রবিজুল জানিয়েছিলেন, তার ঘরে বউ আছে। আগের স্ত্রীদের সম্মতিতে বিয়ে হয় তাদের। খোলামেলা আলোচনায় পাত্রীরা রাজি হন। তবে আর বিয়ের পিঁড়িতে বসতে চান না তিনি।

রবিজুল ইসলামের স্ত্রী’রা হলেন- রুবিনা, হেলেনা, নুরনাহার, স্বপ্না, বানু, জুঁই এবং মিতা। ১৯৯৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রী রুবিনাকে। প্রথম স্ত্রীর দুই সন্তান। দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান এবং তৃতীয় স্ত্রীর এক সন্তান। এরমধ্যে গত তিন মাসেই তিনটি বিয়ে করেছেন রবিজুল।

প্রথম স্ত্রী রুবিনা খাতুন জানান, ৩৮ বছর বয়সী রবিজুলের বিপুল বিত্তবৈভব নেই তবে ভাড়ায় চালিত প্রাইভেটকারের ব্যবসার আয় থেকে ভালোই চলে জীবন। পরস্পর লড়াই না করে মিলেমিশে থাকেন তারা। বিয়ের আগেই তারা জানতেন রবিজুলের কে কততম বউ হচ্ছেন। একসঙ্গে সবাই সুখের সংসার করছেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, রবিজুল ইসলামের সাত বউ একই বাড়িতে থাকেন। কখনোই কারোর দুই কথা হয়েছে- এমন ঘটনা দেখিনি। সবাই সবাইকে নিজের বোনের মতো মনে করে সংসার করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

মায়ের করা মানত পূরণ করতেই রবিজুলের ৭ স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার

আপডেট টাইম : ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :