ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মানুষের জন্য কাজ করলে মানুষ মূল্যায়ন করেঃ -হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ২০২৩ সালের শেষ দিকে অথবা ২০২৪ সালের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আবার সরকার গঠন হবে।

আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করলে মানুষ মূল্যায়ন করে। এই দেশের মানুষ তারা সিদ্ধান্ত নিবে কে থাকলে ভালো হবে, উন্নয়ন হবে।
শুক্রবার (২ জুন) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সরকার দেশের উন্নয়ন করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্য হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতাকে স্তব্ধ করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা। উন্নয়ন দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। তাই তারা ষড়যন্ত্র করে। এরা কারা? তারা বিএনপি-জামায়াত অপশক্তি।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিন। নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন জনপ্রিয়তা কতখানি। তখন প্রমাণ হবে জনগণ উন্নয়ন, অগ্রগতি, শান্তি চায় নাকি আপনাদের দুর্নীতিবাজ নেতা খালেদা জিয়া, সন্ত্রাসী তারেক রহমানকে চায়। জনগণ সন্ত্রাসী, দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না বলে আপনাদের আন্দোলনে জনগণের সমর্থন মেলেনি। জনগণ আপনাদের পাশে নেই।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

মানুষের জন্য কাজ করলে মানুষ মূল্যায়ন করেঃ -হানিফ

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :