ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মানুষের কাছে আর হাত পাততে হবে না প্রতিবন্ধী আকুকে

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্ণিরচর গ্রামের বাসিন্দা মো. নূরুল ইসলাম আকু (৬৫) একজন শারীরিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর আগেই প্যারালাইজড হয়ে পা দুটি অচল হয়ে গেছে। বয়সের ভারে ততটা ভেঙে না পড়লেও পা দুটি অচল হওয়ায় কোন কাজ করতে পারতেন না। আর এজন্য স্বচ্ছল মানুষের কাছে প্রায়শই হাত পাততে হতো। কিন্তু বারবার হাত পাততেও সংকোচবোধ হতো। অবশেষে এক সমাজ সেবকের প্রসারিত সাহায্যের হাত ধরে প্রতিবন্ধী আকু ইসলামের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

আকু ইসলামের এক ছেলে ও এক মেয়ে। মেয়েটিও প্রতিবন্ধী। ছেলে কৃষিকাজ করে। তবে সে তার স্ত্রী, সন্তান নিয়ে পৃথক। স্ত্রী আর প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে শারীরিক প্রতিবন্ধী নূরুল ইসলাম আকুর সংসার। এতদিন শারীরিক প্রতিবন্ধীকতার কারণে তিনি কোন কাজ করতে পারতেন না।

নিজেও এক স্থান থেকে অন্যত্র চলাচল করতেন ইঞ্জিনচালিত হুইল চেয়ারে। হুইল চেয়ারটি বেশ কয়েক বছর আগেই সুমন রাফি নামের এক যুবক চলাচলের সুবিধার জন্য তৈরি করে দিয়েছিলেন। সম্প্রতি সেই সুমন রাফিই ইঞ্জিনচালিত হুইল চেয়ারটিকে ব্যাটারি চালিত অটোভ্যানে রূপান্তর করে দিয়েছেন। যাতে যাত্রী টেনে জীবিকা নির্বাহ করতে পারেন। অটোভ্যানটি তিনি মহম্মদপুর-বোয়ালমারী সড়কে চালাবেন।

গতকাল দুপুরে এই প্রতিবেদকের কথা হয় শারীরিক প্রতিবন্ধী নূরুল ইসলাম আকুর সাথে। তিনি বলেন, এতদিন অনিচ্ছা সত্তে¡ও মানুষের কাছে হাত পাততে হতো। একটা অটোভ্যানের ব্যবস্থা হয়েছে। এখন আর কারো কাছে হাত পাতুম না।

এ ব্যাপারে সুমন রাফি বলেন, নূরুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। প্রায়শই তাকে আর্থিক সহায়তা করতে হতো। তাই তার ব্যবহৃত হুইল চেয়ারটি অটোভ্যানে রূপান্তর করে দিলাম। এতে যাত্রী টেনে তিনি জীবিকা নির্বাহ করতে পারবেন। সম্মানজনকভাবে উপার্জন করতে পারবেন। বছর খানেক এই অটোভ্যানটি চালাক। এরপরে তাকে একটি চায়ের দোকান করে দেব।

জানতে চাইলে বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের সমাজের স্বচ্ছল লোকেদের অনেক দায়িত্ব রয়েছে। একজন প্রতিবন্ধীর প্রতি সুমন রাফির এ ধরনের মানবিক কাজ খুবই প্রশংসনীয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল

error: Content is protected !!

মানুষের কাছে আর হাত পাততে হবে না প্রতিবন্ধী আকুকে

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :