ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেন-এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে আজ সোমবার সকাল দশটার সময় কুষ্টিয়া মজমপুর গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। এতে জুলাই আন্দোলনে আহত হওয়া কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
‘জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে সোমবার (০২ মার্চ) সকালে শহরের মজমপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে কয়েকশত জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় তারা “মানবিক ডিসির বদলি মানি না, মানব না”, “ইকবাল হোসেনের বদলি বাতিল করো” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এর আগে রোববার রাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধরা আবারও “মানবিক ডিসির বদলি মানি না, মানব না”, “ইকবাল হোসেনের বদলি বাতিল করো” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, ইকবাল হোসেন কুষ্টিয়ায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, “আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি, তাকে পাশে পেয়েছি। বিপ্লবের চেতনা লালনকারী এমন একজন কর্মকর্তাকে কুষ্টিয়া থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।”
এ সময় বক্তারা জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের কর্মকাল ও সাধারণ মানুষের প্রতি তার সহমর্মিতার কথা তুলে ধরেন।
‘মানবিক জেলা প্রশাসক’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, “আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি, তাকে পাশে পেয়েছি। বিপ্লবের চেতনা লালনকারী এমন একজন কর্মকর্তাকে কুষ্টিয়া থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।” অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান এবং তাকে আরও কিছুদিন কুষ্টিয়ায় রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়-এর এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও জানানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি বেশ কিছু দিন যাবত বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জেলাবাসীর মনে আস্থার জায়গা করে নিয়েছেন।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 


















