দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
৩০৩
বার পঠিত
মাদক সেবনে বন্ধুর হাতে বন্ধু খুন, পুলিশকে ফোন করে দায় স্বীকার অপরাধারীর !
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হলো রাসেল নামে এক যুবক। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ। আটক শহীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পন করে। পুলিশ রাতেই শহীদকে সঙ্গে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোজাখুঁজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশের ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে। আরও পড়ুনঃ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় সচিব এর সাথে ইপিবিএ প্রতিনিধি দলের বৈঠক পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হলো রাসেল নামে এক যুবক। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ।
আটক শহীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পন করে।
পুলিশ রাতেই শহীদকে সঙ্গে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোজাখুঁজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশের ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।