ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মলেজান নেছা (৬৫) দৌলতপুর থানার প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মলেজান নেছা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হতেন। গত ৫ দিন আগে তিনি বাড়ি থেকে আবারও নিখোঁজ হন। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজখবর করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ১২মার্চ বিকেলে স্থানীয়রা বিলগাথুয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া সীমান্ত ঘেষা মাথাভাঙা নদীতে বাংলাদেশ সীমানায় একটি মরদেহ ভাসতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিলগাথুয়া বিওপি’র সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হাস্তান্তর করে।

নিহতের স্বজনদের ধারণা, নিখোঁজের পর থেকে যেকোন সময় মলেজান নেছা মানসিক ভারসাম্যহীনতার কারণে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে তার মৃত্য হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নামে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :